শনিবার ২১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 21, 2026
November 21, 2026
বিনোদন
বিনোদন

দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড: সেরার তালিকায় হলিউড তারকারাও

Published: November 21, 2026 at 12:01 PM
দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড: সেরার তালিকায় হলিউড তারকারাও


দাদাসাহেব ফালকে পুরস্কারের তালিকায় রয়েছেন টেইলর সুইফট, রণবীর সিং, অনীত পাড্ডা, জেমস ক্যামেরন, নির্মাতা পল থমাস অ্যান্ডারসনসহ অনেকে

ভারতীয় বিনোদন জগতের তারকাদের পাশাপাশি এবারের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কারের তালিকায় জায়গা করে নিয়েছেন হলিউডের একাধিক পরিচিত মুখ। ২০২৬ সালের এই আয়োজনে আন্তর্জাতিক বর্ষসেরা শিল্পী হয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। অন্যদিকে, সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। সেরা গানের পুরস্কার জিতেছে ‘সাইয়ারা’। এবারের পুরস্কারের তালিকায় আরো রয়েছেন অস্কারজয়ী অভিনেতা মাইকেল বি জর্ডান, নির্মাতা পল থমাস অ্যান্ডারসন এবং ভারতীয় কৌতুকশিল্পী সময় রায়না।

সময় রায়না পেয়েছেন বর্ষসেরা কৌতুকশিল্পীর পুরস্কার। অন্যদিকে, বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সম্মানিত হয়েছেন ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’খ্যাত নির্মাতা জেমস ক্যামেরন।

গত ২০ নভেম্বর উৎসব কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজয়ীদের নাম প্রকাশ করেন। ভারতীয় ও আন্তর্জাতিক বিনোদন অঙ্গনের বিভিন্ন শাখায় কাজের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে এসব পুরস্কার। হলিউডের জেমস ক্যামেরন থেকে শুরু করে ভারতীয় অভিনেতা কমল হাসান—অনেক পরিচিত মুখই রয়েছেন এবারের তালিকায়।

‘ধুরন্ধর’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতার পাশাপাশি সিনেমাটির জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আনীত পাড্ডা।


দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৬-এর পূর্ণাঙ্গ তালিকা:

টেইলর সুইফট — আন্তর্জাতিক বর্ষসেরা শিল্পী

সময় রায়না — বর্ষসেরা কৌতুকশিল্পী

জেমস ক্যামেরন — বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদান

মাইকেল বি জর্ডান — আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সেরা অভিনেতা (‘সিনার্স’)

পল থমাস অ্যান্ডারসন — আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সেরা পরিচালক

কমল হাসান — চলচ্চিত্রশিল্পে অসামান্য অবদান

ইলাইয়ারাজা — সংগীতশিল্পে অসামান্য অবদান


চলচ্চিত্র বিভাগ


‘ধুরন্ধর’ — সেরা চলচ্চিত্র

রণবীর সিং — সেরা অভিনেতা (‘ধুরন্ধর’)

অনীত পাড্ডা — সেরা অভিনেত্রী (‘সাইয়ারা’)

অক্ষয় খান্না — অভিনয়ে বিশেষ স্বীকৃতি (‘ধুরন্ধর’)

আদিত্য ধর — সেরা পরিচালক

আদিত্য ধর, জ্যোতি দেশপাণ্ডে ও লোকেশ ধর — সেরা প্রযোজক

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ — সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

‘কান্তারা: চ্যাপ্টার ১’ — সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র

ঋষভ শেঠি — সমালোচকদের বিচারে সেরা অভিনেতা

ইয়ামি গৌতম ধর — সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী

ভিনীত কুমার সিং — পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা

রিতেশ দেশমুখ — কমেডি চরিত্রে সেরা অভিনেতা


টেলিভিশন ও ওয়েব বিভাগ


‘তারক মেহতা কা উল্টা চশমা’ — বর্ষসেরা টেলিভিশন সিরিজ

আরিয়ান খান — ওয়েব সিরিজে সেরা পরিচালক (‘দ্য ব্যাডস অব বলিউড’)

‘দ্য ব্যাডস অব বলিউড’ — সেরা ওয়েব সিরিজ

জয়দীপ আহলাওয়াত — ওয়েব সিরিজে সেরা অভিনেতা (‘পাতাল লোক’)

শেফালি শাহ — ওয়েব সিরিজে সেরা অভিনেত্রী (‘দিল্লি ক্রাইম ৩’)

স্মৃতি ইরানি — অভিনয়ে বিশেষ স্বীকৃতি (‘কিউকি সাস ভি কাভি বহু থি ২’)


সংগীত বিভাগ


করণ আওজলা — বর্ষসেরা শিল্পী

‘সাইয়ারা’ — বর্ষসেরা গান

ফাহিম আবদুল্লাহ — সেরা প্লেব্যাক গায়ক (‘সাইয়ারা’)