শনিবার ২১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 21, 2026
November 21, 2026
জাতীয়
জাতীয়

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

Published: November 21, 2026 at 11:43 AM
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

  

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। আজ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু এ তথ্য নিশ্চিত করে জানান, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এ বছর ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। টানা ১৪ দিনে পরীক্ষকেরা এসব খাতার পুনঃনিরীক্ষণ শেষ করেছেন।