মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 17, 2026
খেলাধুলা
খেলাধুলা

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকাকে ঘিরে গুঞ্জন, মুখ খুললেন নেইমার

Published: November 17, 2026 at 09:42 AM
ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকাকে ঘিরে গুঞ্জন, মুখ খুললেন নেইমার

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রকে ঘিরে ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ও ব্রাজিলের পরিচিত ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকাকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনের বিষয়ে এবার মুখ খুলেছেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও মেত্রোপলিসের প্রতিবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর সাও পাউলোতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে নেইমার ও ভার্জিনিয়াকে ঘিরে নানা আলোচনা তৈরি হয়। এ বিষয়ে সাংবাদিক ফ্যাবিয়া অলিভেইরা কয়েকটি তথ্য প্রকাশ করেন।


তবে এসব খবর অস্বীকার করেছেন ভার্জিনিয়ার পক্ষ। তাঁর প্রতিনিধির পাঠানো এক বিবৃতিতে প্রতিবেদনগুলোর দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নেইমার। তিনি বলেন, তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া গুজব তিনি প্রত্যাখ্যান করছেন। বিষয়টি নিয়ে তাঁর দল ইতিমধ্যে বিবৃতি দিয়েছে। তবে গুঞ্জনের অবসান ঘটাতে নিজেও কথা বলা প্রয়োজন মনে করেছেন। নেইমার আরও বলেন, সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া নানা গল্পে তিনি প্রতিক্রিয়া দেখান না। তবে এবার বিষয়টি সীমা ছাড়িয়ে যাওয়ায় নিজের অবস্থান জানিয়েছেন তিনি।