সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 16, 2026
November 16, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলির ঘটনায় ১৭ জনের প্রাণহানি

Published: November 16, 2026 at 12:38 PM
দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলির ঘটনায় ১৭ জনের প্রাণহানি

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি গোলাগুলির ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দেশটির পুলিশ জানিয়েছে, রাজধানী প্রিটোরিয়ার কাছে জেফসভিলে নামের একটি বসতিতে ঝুপড়ি ঘরের ভেতর নয়জনের মরদেহ পাওয়া গেছে, তাদের শরীরে গুলির চিহ্ন ছিল। এছাড়া পিটারমারিটজবার্গ শহরের বাইরে সুইটওয়াটার্স এলাকায় একটি গাড়ির ভেতর আরও আটজনের মরদেহ পাওয়া গেছে; গাড়িটি গুলিতে ঝাঁঝরা অবস্থায় পাওয়া গেছে। তবে পুলিশ এই দুটি গোলাগুলির ঘটনার সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। জেফসভিলে গোলাগুলির ঘটনাটি রবিবার রাতে ঘটেছে বলে জানা গেছে এবং এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পিটারমারিটজবার্গের ঘটনায় পুলিশ জানিয়েছে, তারা এখনো নিহত ব্যক্তিদের বা সন্দেহভাজনদের পরিচয় শনাক্ত করতে পারেনি। সম্প্রতি অপরাধী চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েকটি বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে।


চলতি বেছরের সেপ্টেম্বরে ডারবান উপকূলীয় শহরের কাছে একটি দরিদ্র এলাকায় তিন বন্দুকধারী একটি ছোট বাড়িতে ঢুকে পার্টিতে অংশ নেওয়া লোকজনের ওপর গুলি চালায়। এতে এক গর্ভবতী নারীসহ অন্তত ১১ জন নিহত হন। েএর আগে জুনে জোহানেসবার্গের একটি দরিদ্র এলাকায় একাধিক বন্দুকধারী ১২ জনকে হত্যা করে। পুলিশ এই হামলার সঙ্গে অপরাধী চক্রের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে। গত বছরের ডিসেম্বরে দুই সপ্তাহের ব্যবধানে দুটি বড় ধরনের গোলাগুলির ঘটনায় ২১ জন নিহত হন। ওই ঘটনাগুলোও একাধিক বন্দুকধারী ঘটিয়েছিল।