সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 16, 2026
November 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬১ জন

Published: November 16, 2026 at 02:05 PM
২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬১ জন


চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরো ৬১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১৭ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ২ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৬ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ৩৩ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 


একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৩৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন রোগী ভর্তি রয়েছেন।


চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে। 


প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ৪৩৪ জন, শিবগঞ্জে ২৩৯ জন, গোমস্তাপুরে ২৬২ জন, নাচোলে ১২৯ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬৩ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ২২৭ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৬০০ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সময়ে ২৪৭ জন ডেঙ্গু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।