চাঁপাইনবাবগঞ্জে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কৃষি দিবস-২০২৬ উদ্যাপন করেছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, কৃষিসামগ্রী প্রদর্শন, খাবারের স্টল ও ধান কাটা কর্মসূচির আয়োজন করা হয়। আজ দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালিটি ক্যাম্পাসের সামনে থেকে বের হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম তার বক্তব্যে, কৃষির গুরুত্ব, কৃষকের অবদান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষির আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরনে। বক্তব্য শেষে কৃষিসামগ্রী প্রদর্শন ও খাবারের স্টলের উদ্বোধন করেন তিনি। পরে ধান কাটা কর্মসূচির মাধ্যমে কৃষির সঙ্গে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক সম্পৃক্ততা ও কৃষিকাজের প্রতি আগ্রহ সৃষ্টির উদ্যোগ নেয়া হয়। জাতীয় কৃষি দিবসের এ আয়োজনের মাধ্যমে কৃষির গুরুত্ব ও কৃষকের অবদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষির উন্নয়নে তরণ প্রজন্মকে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
শিরোনাম
থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু
১৬ ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ
প্রথম ধাপে দেশের ১ হাজার ২৬ ইউপিতে ভোট
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
ইবিএইউবির কৃষি দিবস উদযাপন
ভোলাহাটে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠন
২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬১ জন
সত্যজিতের চার গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন ছেলে সন্দীপ রায়
শরৎচন্দ্রের ‘স্বামী’ অবলম্বনে দেওয়ান নাজমুলের নতুন ছবি
ভয়াবহ দানবের প্রথম ঝলক প্রকাশ করলেন অক্ষয় কুমার
Printed on: November 16, 2026
November 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ
ইবিএইউবির কৃষি দিবস উদযাপন
সর্বশেষ খবর
থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু
Nov 16, 2026
১৬ ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ
Nov 16, 2026
প্রথম ধাপে দেশের ১ হাজার ২৬ ইউপিতে ভোট
Nov 16, 2026