সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 16, 2026
November 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার

Published: November 16, 2026 at 12:29 PM
চাঁপাইনবাবগঞ্জে মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জে মাদক প্রতিরোধে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে ‘মাদক প্রতিরোধ ও যুবসমাজের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে, অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ এডাব (এডাব), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এডাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। তিনি বলেন, মাদক এমন একটি সমস্যা যেটা আমদের দেশের প্রতিটি কোণায় কোণায় লুকিয়ে আছে। আর এই অবৈধ মাদক গ্রহণের সাথে জাড়িয়ে আছে অধিকাংশ তরুণরা। এটা সারা বিশ্বের সমস্যা। আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে ও যুব সমাজতে রক্ষা করতে হলে সরকারের সাথে সাথে সকলকে ঐক্যবদ্ধ্যভাবে কাজ করতে হবে। এছাড়া, মাদকাসক্তির কুফল ও মাদকদ্রব্যের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বিভিন্ন মিডিয়াসহ অন্যান্য প্রচার মাধ্যমগুলোতে ব্যবপক প্রচার করতে হবে। সেইসাথে মাদকদ্রব্য উৎপাদন, বাজারজাতকরণ ও অবৈধ মাদক ব্যবসায় জাড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমনকি মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হলে প্রতিটি পরিবারের মানুষদের আগে সচেতন হতে হবে এবং নিজেদের সন্তানদের চলাফেরা সম্পর্কে ও তাদের বন্ধু-বান্ধব সম্পর্কে খোঁজ-খবর রাখতে হবে। আর কোনো কাজই একদিনে সফল হয়না, লেগে থাকতে হয়। আমরা সকলেই আমাদের নিজস্ব পরিমন্ডল থেকে যদি কাচ কির তাহলে অনেকটাই এগিয়ে যাব আশা করছি।  

সেমিনারে এসময় আরও বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়াছিন আলী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবি এরিয়া ম্যানেজার পিটার সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা, শিক্ষক শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন সেক্টরের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অনান্যরা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাব রাজশাহী শাখার বিভাগীয় সমন্বয়কারী মো. আবু সাঈদ।

সেমিনারে বক্তারা মুক্ত আলোচনায় মাদক প্রতিরোধে যুবসমাজকে সম্পৃক্ত করা ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক সচেনতা বাড়ানোর উপর গুরুত্বরোপ করেন। এছাড়া মাদক প্রতিরোধে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ, মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। সবশেষে উপস্থিত সকলে দাঁড়িয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করেন এবং শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।