শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ পাকিস্তানের সিনেমা ও প্রেক্ষাগৃহ নিয়ে সেদিন কী বলেছিলেন শাকিব আগামী সপ্তাহে চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের যৌথ বৈঠকের পরিকল্পনা কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় ‘বনলতা সেন’ শাপলা ফুলের মাঝে আরেক ফুল সুমাইয়া শিমু রেদওয়ান রনি-টুম্পার নাম ভাঙিয়ে শিশুশিল্পী নেওয়ার ফাঁদ, নির্মাতার সতর্কবার্তা বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
Printed on: November 14, 2026
November 14, 2026
জাতীয়
জাতীয়

বিশ্বব্যাপী পাটজাত পণ্যের প্রসারে এফএওর সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Published: November 14, 2026 at 12:52 PM
বিশ্বব্যাপী পাটজাত পণ্যের প্রসারে এফএওর সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহকারী মহাপরিচালক কাভে জাহেদির স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে শুক্রবার ১৩ নভেম্বর এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়। শ‌নিবার ১৪ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে তারা খাদ্য নিরাপত্তার ওপর জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া, কৃষি খাতে অভিযোজন ও সক্ষমতা বৃদ্ধির বিষয়েও তারা আলোচনা করেন, যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতার বিরুদ্ধে অধিক সহনশীল ফসলের জাত উদ্ভাবন, বিশ্বজুড়ে খাদ্য বিতরণের দক্ষতা উন্নয়ন এবং ফসল চাষাবাদ ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। প্রতিমন্ত্রী বাংলাদেশের গবেষণালব্ধ বিভিন্ন সহনশীল ফসলের জাত এবং স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন অভিযোজনমূলক কৃষি কৌশলের কথা তুলে ধরেন। খাদ্য ও কৃষি খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তাও তাদের আলোচনায় উঠে আসে। প্রতিমন্ত্রী পাটকে একটি পচনশীল প্রাকৃতিক তন্তু হিসেবে উল্লেখ করে জানান যে, পাটজাত পণ্য কোনো বর্জ্য সৃষ্টি করে না, যা প্রকৃতি ও পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। তিনি বিশ্বব্যাপী পাটজাত পণ্যের প্রচার ও প্রসারে এফএও-এর সহায়তা কামনা করেন। প্রতিমন্ত্রী স্মৃতিচিহ্ন হিসেবে সহকারী মহাপরিচালকের হাতে উন্নত মানের পাটজাত হস্তশিল্প উপহার দেন।