শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ পাকিস্তানের সিনেমা ও প্রেক্ষাগৃহ নিয়ে সেদিন কী বলেছিলেন শাকিব আগামী সপ্তাহে চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের যৌথ বৈঠকের পরিকল্পনা কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় ‘বনলতা সেন’ শাপলা ফুলের মাঝে আরেক ফুল সুমাইয়া শিমু রেদওয়ান রনি-টুম্পার নাম ভাঙিয়ে শিশুশিল্পী নেওয়ার ফাঁদ, নির্মাতার সতর্কবার্তা বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
Printed on: November 14, 2026
November 14, 2026
জাতীয়
জাতীয়

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

Published: November 14, 2026 at 12:40 PM
ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪


দেশে সবশেষ ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।