ন্যূনতম
বেতন নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির
(বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। আজ রাজধানীর উত্তরায়
বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ
সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রফতানি আয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত
হচ্ছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের কারণে আজও সাভার ও আশুলিয়া এলাকায়
শ্রম আইনের ১৩(১) ধারায়
৫৫টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। এছাড়া ৯২টি কারখানায় আংশিক উৎপাদন চলছে।