গত
২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ২ জনের মৃত্যু
হয়েছে। এ সময়ে নতুন
করে ১ হাজার ৮৪
জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত
২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৩ জন। একই
সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার জন
এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০২ জন।