মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 10, 2026
November 10, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

বুলগেরিয়ায় দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত অর্ধশতাধিক

Published: November 10, 2026 at 12:05 PM
বুলগেরিয়ায় দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত অর্ধশতাধিক

দক্ষিণ-পূর্ব বুলগেরিয়ায় কুয়াশাচ্ছন্ন মহাসড়কে বেশ কয়েকটি দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৫০ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ইয়ামবোল শহরের কাছে ‘ট্রাকিয়া মোটরওয়ে’তে এই ঘটনা ঘটে। এই মহাসড়কটি রাজধানী সোফিয়ার সঙ্গে কৃষ্ণসাগর তীরবর্তী শহর বুর্গাসকে সংযুক্ত করেছে। দেশটির কর্মকর্তারা জানান, বুর্গাসগামী মহাসড়কের পাশে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনার সূত্রপাত হয়। এরপর ৫০টিরও বেশি গাড়ি ও ভারী যানবাহনের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অনেকে মারা যান। এরপর আহতদের উদ্ধারের জন্য একটি জরুরি বিমান মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে, গাড়ির ভেতরে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ দিনের শুরুতে এই ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।


অন্যদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কাতিয়া ইভকোভা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং বাকি দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।


এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন দুর্ঘটনার সময় বুলগেরিয়া সফর করছিলেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পর তিনি তার সফর সংক্ষিপ্ত করে ফিরে যাচ্ছেন। তিনি বলেন, আমি গভীর শোক প্রকাশ করছি এবং উদ্ধারকারী দলগুলোর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।