মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 10, 2026
November 10, 2026
বিনোদন
বিনোদন

প্রবাসে নিক-মালতিকে নিয়ে দীপাবলি উদযাপনে প্রিয়াঙ্কা

Published: November 10, 2026 at 12:30 PM
প্রবাসে নিক-মালতিকে নিয়ে দীপাবলি উদযাপনে প্রিয়াঙ্কা

বিদেশের মাটিতে থাকলেও ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ভুলে যাননি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রতি বছরের মতো এবারও স্বামী নিক জোনাস ও কন্যা মালতি মেরিকে নিয়ে ঘরোয়া আয়োজনে দীপাবলি উদযাপন করেছেন এই অভিনেত্রী। উৎসবের বিশেষ কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।


লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে আয়োজিত দীপাবলি উদযাপনের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন প্রিয়াঙ্কা। ছবিগুলোতে স্বামী ও মেয়ের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায় তাঁকে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার ক্যামেরা থেকে দীপাবলির কিছু পছন্দের মুহূর্ত। সবাইকে জানাই শুভ দীপাবলি।’


উৎসবের সাজেও ছিল ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। প্রিয়াঙ্কা পরেছিলেন বারগান্ডি রঙের একটি ইন্দো-ওয়েস্টার্ন গাউন। পোশাকজুড়ে ছিল জরদৌসি, পুঁতি ও সোনালি জরির সূক্ষ্ম কারুকাজ। সঙ্গে কুন্দনের মাঙ্গটিকা, ঝুমকা ও ম্যাচিং চুড়িতে তাঁকে দেখা যায় আকর্ষণীয় সাজে। খোঁপায় ফুলের গজরা আর বেরি রঙের লিপস্টিক তাঁর সাজে যোগ করে বাড়তি মাত্রা।


অন্যদিকে, নিক জোনাসের পরনে ছিল ক্রিম ও সাদা রঙের ঐতিহ্যবাহী কুর্তা সেট। বাবার সঙ্গে মিল রেখে ছোট্ট মালতিকে দেখা যায় সাদা লেহঙ্গায়। পরিবারের তিন সদস্যের এই উৎসবের সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে ভক্তদের।


বিদেশে বসবাস করলেও মেয়ে মালতিকে ছোটবেলা থেকেই ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা। এর আগে দশমী উপলক্ষে নিজের বাড়িতে পূজা, হোম-যজ্ঞ ও শিবলিঙ্গ অভিষেকের আয়োজন করেছিলেন তিনি। সেই আয়োজনে নিক জোনাসকেও ভারতীয় রীতিতে অংশ নিতে দেখা যায়। এমনকি কন্যাপূজার অংশ হিসেবে মালতির পা ধুয়ে দেন নিক।


এদিকে, করবা চৌথেও স্ত্রীর প্রতি ভালোবাসার বিশেষ নজির রেখেছিলেন নিক। ব্যস্ত সংগীত সফরের মধ্যেও প্রিয়াঙ্কাকে চমকে দিতে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘মুখে না বলা সত্ত্বেও যে মানুষটা সব বুঝে বাড়ি ফিরে আসে... এমন ভালোবাসা যেন সবাই পায়।’