মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 10, 2026
November 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আমনুরা মিশনের লম্বা পুকুর পুনঃখননের উদ্বোধন

Published: November 10, 2026 at 11:57 AM
চাঁপাইনবাবগঞ্জে আমনুরা মিশনের লম্বা পুকুর পুনঃখননের উদ্বোধন


সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে আমনুরা মিশনের লম্বা পুকুর পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে আনুষ্ঠানিকভাবে কোদাল চালিয়ে এ কাজের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ঊঈঈঈচ-উৎড়ঁমযঃ) প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো: পারভেজ, প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ,  প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, কৃষক ও স্থানীয় বাসিন্দারা।