সোমবার ০৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 09, 2026
November 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৭২ জন, ৬০ জনকে ছাড়পত্র

Published: November 09, 2026 at 02:03 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৭২ জন, ৬০ জনকে ছাড়পত্র

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিন আক্রান্তের সংখ্যা কমলেও পরবর্তী ২৪ ঘণ্টায় আবারো বেড়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৪ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ৭ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৮ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৬ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ২৫ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন। ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৬১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন রোগী ভর্তি রয়েছেন।


চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে গতকাল সোমবার এই তথ্য জানানো হয়েছে। 


প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ২১২ জন, শিবগঞ্জে ২১৪ জন, গোমস্তাপুরে ২১৫ জন, নাচোলে ১১৪ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩৮ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৮৯৩ জন ভর্তি হন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৪৫৫ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সময়ে ২২১ জন ডেঙ্গু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।