সোমবার ০৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 09, 2026
November 09, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

গ্রিসের উপকূলে নৌকা থেকে ১২ অভিবাসীর মরদেহ উদ্ধার

Published: November 09, 2026 at 10:26 AM
গ্রিসের উপকূলে নৌকা থেকে ১২ অভিবাসীর মরদেহ উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে একটি নৌকা থেকে ১২ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। সোমবার (৯ নভেম্বর) ভোরে মরদেহগুলো উদ্ধার করা হয়।

কী কারণে ওই অভিবাসীদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গ্রিসের কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, কালই লিমেনেস বন্দরের প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে ওই নৌকা থেকে আরও ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ক্রিট দ্বীপের আশপাশে পৃথক দুটি ঘটনায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সবাইকে উপকূলে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।