সোমবার ০৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 09, 2026
November 09, 2026
বিনোদন
বিনোদন

প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

Published: November 09, 2026 at 09:38 AM
প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল শুরু থেকেই ছেলেকে জনসমক্ষে আনা নিয়ে বেশ সতর্ক ছিলেন এই তারকা দম্পতি। গত এক বছরে ছেলের বেড়ে ওঠার কিছু মুহূর্তের ঝলক প্রকাশ করলেও তার মুখ কখনো প্রকাশ্যে আনেননি তাঁরা। এবার তারা নতুন একটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন। আর সেই ছবিতে সবার নজর কেড়েছে তাদের ছেলে ভিহান। তবে এবার দীপাবলি উপলক্ষে প্রথমবারের মতো ছেলের মুখের ছবি প্রকাশ করেছেন ক্যাটরিনা ও ভিকি। ৭ নভেম্বর ভিহানের প্রথম জন্মদিনের এক দিন পর ছবিটি প্রকাশ করায় ভক্তদের কাছে আয়োজনটি আরও বিশেষ হয়ে উঠেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তারা। রবিবার ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। ছবির ক্যাপশনে তারা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।' বার্তার শেষে নিজেদের নামের সঙ্গে ছেলে ভিহানের নামও উল্লেখ করেন তারা। ছবিতে ক্যাটরিনাকে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। অন্যদিকে ভিকি পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি। দুজনের মাঝখানে দাঁড়িয়ে ছিল তাদের ছেলে ভিহান। ২০২১ সালে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ২০২৫ সালে তাদের ঘরে আসে ছেলে ভিহান।