বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
May 20, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

Published: May 20, 2026 at 06:26 AM
গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

নানা কর্মসূচির মধ্যে দিয়ে গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে| আজ সকালে গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী| উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন, অগ্নিনির্বাপক, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়| শোভাযাত্রাটি সকালে কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়| পরে একইস্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| এতে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাতাব উদ্দিন মৃধার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম সহ অন্যরা|  উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মহাতাব উদ্দিন মৃধা জানান, ৭ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন অব্যাহত থাকবে| গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছর ১৯ মে পর্যন্ত ৫২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে| যার ক্ষতির পরিমান ২৭ লাখ ৬৫ হাজার টাকা| উদ্ধার করা হয় ৮৭ লাখ ৩০ হাজার টাকা| এছাড়া ১৬৭টি দুর্ঘটনায় ১৭০ জন পুরুষ ও ৬০ জন নারীকে উদ্ধার করা হয়| এরমধ্যে ৩ জন মারা যান| তিনি আরও জানান অগ্নিকাণ্ড ও দুর্ঘটনাছাড়া সকল দুর্যোগে নাগরিক সুরক্ষা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছেন|