সোমবার ০২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 02, 2026
November 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

Published: November 02, 2026 at 01:58 PM
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। 

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে¡ অনুষ্ঠিত সভায় দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। 

সভায় জানানো হয়, কর্মসূচির মধ্যে থাকবে জাতীয় পতাকা উত্তোলন, সরকারি শিশু পরিবার ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন, উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা এবং জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া শিল্পকলা অ্যাকাডেমি আয়োজন করবে দেশাত্মবোধক গান, সিনেমা হলে দিবসটি সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে ফুটবল খেলা, জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। 


প্রস্তুতিমূলক এই সভায় উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো. গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামসহ অন্যরা।