সোমবার ০২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 02, 2026
November 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

এমপি বুলবুল শুনলেন সার নিয়ে কৃষকদের অভিযোগ

Published: November 02, 2026 at 01:55 PM
এমপি বুলবুল শুনলেন সার নিয়ে কৃষকদের অভিযোগ

চলমান সার বিতরণ কার্যক্রম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। সোমবার সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

কৃষকরা সভায় জানান, বর্তমানে সরিষা ও ভুট্টা আবাদের জন্য ডিএপি সার ডিলারদের কাছে পাওয়া যাচ্ছে না। বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে। 

ইসলামপুর ইউনিয়নের এক কৃষক বলেন— তার ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করতে হবে। কিন্তু প্রয়োজনমাফিক সার পাচ্ছেন না। অথচ যে কৃষক বর্তমানে কোনো ফসল আবাদ করছে না সেও সার পাচ্ছে। বিষয়টি ভেবে দেখা দরকার।

ঝিলিম ইউনিয়নের এক কৃষক বলেন— আমি ৫৫ বিঘা জমি আবাদ করি। সার নিতে রাত ২টা থেকে লাইনে দাঁড়িয়ে এক বস্তা সার পেয়েছি। আমি কি করে জমি আবাদ করব?

সভায় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি বলেন— সার বিতরণের সময় প্রয়োজেন স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হবে, যাতে কেউ অনিয়ম করতে না পারে। তিনি সরাসরি কৃষকদের কাছ থেকে সার প্রাপ্তির সমস্যা, সংকট ও ভোগান্তির কথা শোনেন এবং সার সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন— সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, উপজেলা কৃষি অফিসার সুনাইনবিন জামানসহ অন্যরা। 

এছাড়াও উপস্থিত ছিলেন— দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফল হাসান, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন, চরঅনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাদী বাদশা, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম।