আবারো বাড়ল এলপিজির দাম। ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির নতুন দাম ২ হাজার ৬০ টাকা। নতুন দাম রাত ৮টার পর থেকে কার্যকর হবে। ১২ কেজির দাম ১৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২০৬০ টাকা করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আন্তর্জাতিক বাজার দর বেড়ে যাওয়ার পাশাপাশি, আমদানিকারক, ডিলার এবং খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে এই দাম বৃদ্ধি বলে জানিয়েছে বিইআরসি।
একই আদেশে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটার ৮৪.৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১.৯৫ টাকা করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস সেপ্টেম্বর মাস প্রতি লিটারের দাম ছিল ৭৩.০৯ টাকা। পাশাপাশি বাড়ানো হয়েছে বিক্রেতাদের কমিশনও।