সোমবার ০২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 02, 2026
November 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচির গুণগতমান মূল্যায়ন কর্মশালা

Published: November 02, 2026 at 01:00 PM
চাঁপাইনবাবগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচির গুণগতমান মূল্যায়ন কর্মশালা


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের (এপি) ২০২৬ অর্থবছরের কর্মসূচির গুণগতমান মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন, বিদ্যমান শক্তি ও ঘাটতি চিহ্নিতকরণ, চলমান কার্যক্রম পর্যালোচনা এবং উন্নয়নের সুযোগ নির্ধারণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। এর মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ, কর্মসূচির মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদে টেকসই ফলাফল ও ইতিবাচক প্রভাব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মশালায় অংশগ্রহণ করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। এছাড়া কর্মশালায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এপির এডিপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, সিনিয়র প্রোগ্রাম অফিসার এন্ড্রিকাস মুর্মু ও ভিক্টোরিয়া বিশ্বাস, প্রোগ্রাম অফিসার গোলাম সাকলায়েন ও লিন্ডা রিচিল, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভি এবং শিক্ষা ও জীবনদক্ষতাবিষয়ক টেকনিক্যাল স্পেশালিস্ট মার্গারেট মধু অংশগ্রহণ করেন।

কর্মশালায় কর্মসূচির অর্জন, কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি এবং প্রত্যাশিত ফলাফল অর্জনের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান শক্তি, সীমাবদ্ধতা ও ঘাটতি চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা কর্মসূচির ফলাফল ও কর্মসম্পাদনের প্রবণতা বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনা, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং কর্মসূচির গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

কর্মশালার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও মূল্যায়নের ফলাফল কাজে লাগিয়ে কর্মসূচির দুর্বলতা দূর করা, কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে টেকসই ও ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।