সোমবার ০২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 02, 2026
November 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

Published: November 02, 2026 at 01:00 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত


ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় এ কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়। ঈড়সসঁহরঃু ঊহমধমবসবহঃ ধহফ ঝড়পরধষ ইবযধারড়ৎ ঈযধহমব (ঈঊ-ঝইঈ) কার্যক্রমের অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ ও এমআর টিকাদান বাস্তবায়ন বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের কীটতত্ত্ব বিশেষজ্ঞ আব্দুল বারী, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামশুন নাহার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক সোমা রায় এবং চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

কমিউনিটি ডায়ালগে শতাধিক নারী, পুরুষ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।