বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 29, 2026
October 29, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ট্রেন দুর্ঘটনা, স্পেনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

Published: October 29, 2026 at 09:06 AM
ট্রেন দুর্ঘটনা, স্পেনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইউরোপের আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ এই রেল ট্র্যাজেডির পর এই শোক ঘোষণা করা হলো। শক্তিশালী ফ্লাডলাইটের আলোয় উদ্ধারকর্মীরা সারারাত ধরে দুমড়েমুচড়ে যাওয়া ধাতব বগিগুলো কেটে ভুক্তভোগীদের উদ্ধারে কাজ চালিয়ে যান। এই দুর্ঘটনায় নিহতদের অনেকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।


মাদ্রিদ থেকে সেভিলাগামী একটি চলন্ত ট্রেন বুধবার সকালে লাইনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেলকে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, পুরো স্পেন আজ শোকাহত। তিনি আরও যোগ করেন, জীবনগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে, পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, এ ব্যথা অপরিসীম।


স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্ধারকাজে সহায়তার জন্য শত শত কর্মী দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এছাড়া ধ্বংসাবশেষ অপসারণ ও ভুক্তভোগীদের খুঁজে বের করতে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।


বেসরকারি রেল অপারেটর ইরিও-এর পরিচালনাধীন দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, কম্পিউটার সিস্টেমের ত্রুটির কারণে ট্রেনটি ট্র্যাকে থেমে গিয়েছিল।