সিল্কের শাড়ি, ভারী ঐতিহ্যবাহী গয়না আর স্নিগ্ধ মেকআপ সব মিলিয়ে ভিন্ন এক সাজে ধরা দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দক্ষিণ ভারতীয় কনের সাজের আদলে করা এই লুকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছেন তিনি। ২৮ অক্টোবর ফেসবুকে ছবিগুলো প্রকাশ করেন মেহজাবীন। ছবিগুলো ‘গ্ল্যাম মেকওভার’ নামের একটি সৌন্দর্যসেবা প্রতিষ্ঠানের ফটোশুটের অংশ। এতে কমলা ও ঘিয়ে রঙের মিশেলে তৈরি সিল্কের শাড়িতে দেখা গেছে অভিনেত্রীকে। শাড়ির সঙ্গে ছিল ঐতিহ্যবাহী ভারী গয়না। কোমরে বিছার ব্যবহার সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য। জমকালো পোশাক ও গয়নার সঙ্গে মেহজাবীনের মেকআপ রাখা হয়েছে বেশ স্বাভাবিক। সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকের আবহ। বিয়ের সাজে কনের ব্যক্তিগত পছন্দ ও স্বতন্ত্র স্টাইলকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন নাজিফা। তার মতে, একেক কনে একেক ধরনের সাজে নিজেকে দেখতে চান। আগামী বছরগুলোয় বিয়ের সাজে ভারী ও নজরকাড়া গয়নার ব্যবহার, অর্থাৎ ম্যাক্সিমালিস্ট স্টাইল, আরও প্রাধান্য পেতে পারে। মেহজাবীনের এই ফটোশুটে দক্ষিণ ভারতীয় ব্রাইডাল সাজের অনুপ্রেরণার সঙ্গে আধুনিক স্টাইলের সমন্বয় দেখা গেছে। শাড়ি, গয়না ও মেকআপের সামঞ্জস্যে তৈরি এই লুকে অভিনেত্রীকে দেখা গেছে ভিন্ন এক রূপে।
শিরোনাম
মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো
সুপার এল নিনোর তাণ্ডবে ভারতেই ৫৫ হাজার প্রাণহানির শঙ্কা
ইথিওপিয়ায় সংঘাত ছড়িয়ে পড়ায় কেনিয়ায় আশ্রয় নিয়েছে প্রায় ৫০ হাজার মানুষ
ট্রেন দুর্ঘটনা, স্পেনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
বিশ্বের দূষিত শহরের শীর্ষে পাকিস্তানের লাহোর
‘বিবেকের তাড়নায়’ পদত্যাগ করলেন পাকিস্তানের আরও এক বিচারক,
দাবানলের ধোঁয়ায় বাড়ে অটিজমের ঝুঁকি: গবেষণা
শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে সরবরাহের লক্ষ্য
৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
Printed on: October 29, 2026
October 29, 2026
বিনোদন
দক্ষিণি কনের সাজে মেহজাবীন, নজর কাড়ল নতুন লুক’
সর্বশেষ খবর
ট্রেন দুর্ঘটনা, স্পেনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
Oct 29, 2026
বিশ্বের দূষিত শহরের শীর্ষে পাকিস্তানের লাহোর
Oct 29, 2026