মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’, ভারতে ভারি বৃষ্টিপাত পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ক্যান্টন ফেয়ারে অংশ নিতে চীন যাচ্ছেন ৭ প্রবাসী বাংলাদেশী সাংবাদিক ৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জে জব্দ ৫০টি চোরাই মোবাইল ফোন সেট চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা কোচ মাস্টার চাঁপাইনবাবগঞ্জে কমেছে শীতের সবজির দাম, বেড়েছে চাল ও সোনালী মুরগির দাম চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০ দিনের সময়সীমা বেঁধে দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গোদাগাড়ীতে ২ কেজি হেরোইন উদ্ধার সারা দেশে হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৯৫
Printed on: October 27, 2026
October 27, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেনের রাতজুড়ে পাল্টাপাল্টি হামলায় হতাহত ১৭

Published: October 27, 2026 at 11:05 AM
রাশিয়া-ইউক্রেনের রাতজুড়ে পাল্টাপাল্টি হামলায় হতাহত ১৭


রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষে অন্তত ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আজ বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া ও ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মস্কো-নিয়োজিত গভর্নর জানিয়েছে, রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় সিমফেরোপল থেকে মস্কোগামী একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। রুশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যাক্সে ইয়েভগেনি বালিতস্কি জানিয়েছেন, সিমফেরোপল-মস্কো রুটে চলাচলোকারী একটি যাত্রীবাহী বাস শত্রুপক্ষের ড্রোন হামলার শিকার হয়েছে। ৩১ জন যাত্রী ছিল বাসটিতে। তাদের মধ্যে ১ জন নিহত হয়েছেন। হামলার ঘটনায় যাদের হাসপাতালে চিকিৎসা নেওয়া প্রয়োজন হয়নি, তাদের খাবার ও থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এদিকে, ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।