সোমবার ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 26, 2026
October 26, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইউরোপে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ চূড়ায় গ্যাসের দাম

Published: October 26, 2026 at 12:59 PM
ইউরোপে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ চূড়ায় গ্যাসের দাম

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার জেরে শীতের আগে বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাবে ইউরোপীয় ইউনিয়নে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

শুক্রবারের লেনদেন শেষ হওয়ার পর সোমবার (২৬ অক্টোবর) বাজার খুলতেই ইউরোপীয় গ্যাস সূচক ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি মেগাওয়াট-ঘণ্টা গ্যাসের দর ৯৭ ইউরো (প্রায় ১০৮ দশমিক ৮ ডলার) ছাড়িয়ে যায়। ২০২২ সালের ডিসেম্বরের পর এমন দাম আর দেখা যায়নি।

এর মূল কারণ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির সরবরাহ ব্যাপকভাবে কমে যাওয়া। বিশ্বের মোট এলএনজি চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ এই অঞ্চল থেকে আসে। চলমান সংঘাতের কারণে গত বছরের একই সময়ের তুলনায় সেখান থেকে গ্যাস সরবরাহ প্রায় ৮০ শতাংশ কমে গেছে।

ইউরোপের নিজস্ব মজুদ পরিস্থিতিও ভালো নয়। গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপের তথ্য অনুযায়ী, ইইউভুক্ত দেশগুলোর গ্যাস সংরক্ষণাগারে এখন ধারণক্ষমতার মাত্র ৭৪ দশমিক ৬ শতাংশ গ্যাস আছে। বছরের এই সময়ের স্বাভাবিক গড়ের চেয়ে এটা অনেক কম।