সোমবার ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 26, 2026
October 26, 2026
বিনোদন
বিনোদন

বোমার হুমকির পরকড়া নিরাপত্তার মধ্যেই ‘জলসা’র বাইরে বিগ বি

Published: October 26, 2026 at 01:01 PM
বোমার হুমকির পরকড়া নিরাপত্তার মধ্যেই ‘জলসা’র বাইরে বিগ বি

বোমা হামলার হুমকির পর কড়া নিরাপত্তার মধ্যেই সাপ্তাহিক রীতি মেনে ভক্তদের দেখা দিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) মুম্বাইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’র বাইরে জড়ো হওয়া অসংখ্য ভক্তকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি।

ভক্তদের সঙ্গে এই সাক্ষাতের সময়, অমিতাভের পাশেই ছিলেন তার ছেলে অভিষেক বচ্চন। প্রিয় তারকাকে একনজর দেখতে পুলিশের ব্যারিকেডের পেছনে দাড়িয়ে অপেক্ষা করেন ভক্তরা। পুরো সময়, অভিষেক বাবার কাছাকাছি ছিলেন। এসময় বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা বজায় রাখে পুলিশ।

ভক্তদের সামনে আসার, ঠিক দুই দিন আগে, অমিতাভ বচ্চনকে উদ্দেশ্য করে একটি বোমা হুমকির ই-মেইল পায় মুম্বাই পুলিশ। 

জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকার একটি স্কুলে সেই হুমকির ই-মেইলটি পাঠানো হয়েছিল।

এই ঘটনার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ওই বার্তায় অমিতাভের বাসভবন ‘জলসা’ নাকি তার অন্য বাড়ি ‘প্রতীক্ষা’র নাম উল্লেখ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। পুলিশ এ বিষয়ে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে।

এদিকে, সম্প্রতি নিজের শারীরিক অবস্থা নিয়েও ভক্তদের খবর দিয়েছেন এই অভিনেতা। গত শুক্রবার নিজের টাম্বলার ব্লগে এক পোস্টে তিনি জানান, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার আরও বিশ্রামের প্রয়োজন।

ব্লগে অমিতাভ লেখেন, ‘আরও বিশ্রামের প্রয়োজন।’

ব্লগ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের ভাবনা ও খবরাখবর ভাগ করে নেন অমিতাভ। এর আগে তিনি জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাকে নিয়মিত অনলাইন কার্যক্রম থেকে কিছুটা বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বর্তমানে জনপ্রিয় টেলিভিশন কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। 

বড় পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালে রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা ‘ভেট্টাইয়ান’-এ। হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় এই তারকাকে দেখতে এখনো প্রতি রোববার ‘জলসা’র বাইরে ভিড় করেন ভক্তরা।