শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে বেকার যুবকদের কর্মসংস্থানের সূয়োগ সৃষ্টির লক্ষে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্স উদ্ধোধন করা হয়েছে। আজ সকালে মনাকষা ইউনিয়ন পরিষদ হল রুমে ৩৫ জন তরুনের জন্য ৬ সপ্তাহব্যাপী কোর্সটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
এ
সময় অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশপাশি বিজিবি সীমান্তবাসীদের আর্থ-সমাজিক ও জীবনমান উন্নয়নে
বিভিন্ন কল্যাণমূলক কাজ করে আসছে। এরই ধারবাহিকতায় ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ
এলাকায় এই কারিগরি কর্মসূচীর বাস্তবায়নের
মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুব সমাজকে প্রয়োজনীয় কারিগরি দক্ষতাসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। ফলে তাঁরা আত্মকর্মসংস্থানের
পাশপাশি স্বাবলম্বি হতে সক্ষম হবে এবং বিভিন্ন অপর্রাধমূলক কর্মকান্ড হতে দূরে থেকে নিরাপদ ও সুন্দও জীবন
গড়ে তুলতে পারবে। অধিনায়ক আরও বলেন, ভবিষ্যতেও বিজিবি সীমান্তবাসীদের পাশে থাকবে।
এর আগেও ৫৩
বিজিবি একই উদ্দেশ্যে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরষিদ ভবনে ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল
এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বলেও জানান অধিনায়ক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ৫৩ বিজিবি সহকারী
পরিচালক নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান মীর্জা শাহাদৎ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।