সোমবার ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 26, 2026
October 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ থেকে কুরিয়ারে ঢাকা পাঠানোর সময় ২ কোটি টাকার হেরোইন জব্দ

Published: October 26, 2026 at 12:48 PM
চাঁপাইনবাবগঞ্জ থেকে কুরিয়ারে ঢাকা পাঠানোর সময় ২ কোটি টাকার হেরোইন জব্দ


চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে ঢাকা পাঠানোর সময় ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইন জব্দ  করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। পুলিশ জানায়, গতকাল বিকেলের দিকে গোপন খবরের ভিত্তিতে শান্তিমোড় এলাকায় এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকার মিরপুরের ঠিকানায় বুকিং দেয়া ২ কেজি হেরোইন জব্দ হয়। আজ দপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ অভিযানটি নিশ্চিত করে বলেন, আজ সকালে এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ঘটনায়  জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চলছে।