রবিবার ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 25, 2026
October 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

স্কাউটার কে এম মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন

Published: October 25, 2026 at 01:59 PM
স্কাউটার কে এম মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন

বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সদস্য ও গোরক্ষনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার কে এম মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।


রবিবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপরাজারামপুর গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। 

জানাজায় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা স্কাউটসের কমিশনার আনিসুর রহমান, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের নেতৃবৃন্দসহ আরো অনেকে। 


জানাজা শেষে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে গত শনিবার রাত পৌনে ৮টার দিকে উপরাজারামপুরে নিজ বাসভবনে স্কাউটার কে এম মাহফুজুর রহমান মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ অসংখ্য বন্ধু-স্বজন রেখে গেছেন।


স্কাউটার কে এম মাহফুজুর রহমান চাঁপাইনবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরে তিনি বদলি হয়ে গোরক্ষনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট আন্দোলনের সঙ্গে ছাত্রাবস্থা থেকে যুক্ত ছিলেন কে এম মাহফুজুর রহমান। একসময় হয়ে উঠেন একজন দক্ষ স্কাউট সংগঠক। সদর উপজেলা স্কাউটসের সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। সর্বশেষ তিনি বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনারের দায়িত্বে ছিলেন।


স্কাউটার কে এম মাহফুজুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে স্কাউট পরিবার।