রবিবার ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 25, 2026
October 25, 2026
জাতীয়
জাতীয়

ডেঙ্গুতে হাসপাতালে রেকর্ড রোগী ২২৪৯ মৃ*ত্যু ৭

Published: October 25, 2026 at 11:22 AM
ডেঙ্গুতে হাসপাতালে রেকর্ড রোগী ২২৪৯ মৃ*ত্যু  ৭

এক দিনে দুই হাজার ছাড়াল নতুন রোগী, মশাবাহিত এ রোগে চলতি বছরে প্রাণহানি বেড়ে ৩৮৪ জনে পৌঁছাল। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে মশাবাহিত এই রোগটিতে মোট প্রাণহানি বেড়ে ৩৮৪ জনে পৌঁছেছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন দুই হাজার ২৪৯ জন রোগী। রবিবার ২৫ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন। এদিকে গত একদিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এই সংখ্যাটি ৬০৫। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, ময়মনসিংহ বিভাগে ১৫৫ জন, রংপুর বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ১৮৩ জন। এছাড়া খুলনা বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।