রবিবার ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 25, 2026
October 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

জেলায় ২৪ ঘণ্টায় আরো ৯০ জন ডেঙ্গু আক্রান্ত

Published: October 25, 2026 at 01:56 PM
জেলায় ২৪ ঘণ্টায় আরো ৯০ জন ডেঙ্গু আক্রান্ত


চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই। প্রতিদিন হাসপাতালগুলোয় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জায়গা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 


গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হওয়ায় ৯৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং বতর্মানে হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। 


গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে ২০ জন পুরুষ ও ২১ জন নারীসহ ৪১ জনকে জেলা হাসপাতালে, ২ জন পুরুষ ও ১ জন নারীসহ ৩ রোগীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৬ জন পুরুষ রোগীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন পুরুষ রোগীকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৪ জন পুরুষ রোগীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ৩৫ জন সাধারণ রোগীকে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।


এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৮৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ শিশু ও ১ জন নারীসহ ৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৪৫ জন পুরুষ ও ৪৫ জন নারীসহ ৯০ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন পুরুষ ও ১ জন নারীসহ ১০ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন পুরুষ, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ ও ভোলাহাটে ৩ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন।


চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে। 


প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ২ হাজার ৬৫২ জন, শিবগঞ্জে ১৬৮ জন, গোমস্তাপুরে ১৩৫ জন, নাচোলে ৮২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৮ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ১৩৫ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৯৯৫ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সমেয় ১৭৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।