সোমবার ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 26, 2026
October 26, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ব্রাজিলে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট লুলার বাজিমাত

Published: October 26, 2026 at 12:43 PM
ব্রাজিলে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট লুলার বাজিমাত


সব জল্পনা-কল্পনা ও জরিপের পূর্বাভাস ভুল প্রমাণ করে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয় জয় পেয়েছেন লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। এই জয়ের ফলে লাতিন আমেরিকাজুড়ে ডানপন্থিদের নির্বাচনি জয়ের যে জোয়ার চলছিল, তা বড় ধাক্কা খেল। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় আজ ভোরে ব্রাজিলের নির্বাচন কমিশন জানায়, ৯৯ শতাংশ ব্যালট গণনা শেষে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রথম দফার ভোট গ্রহণ করা হয়।