ভারতের
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকেকে আজ তার বাড়ি
থেকে আটক করা হয়েছে। দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ র্যালিতে যোগ দেওয়ার ঠিক কয়েক মিনিট আগে তাকে আটক করা হয় বলে জানিয়েছে
এনডিটিভি অনলাইন। চলতি সপ্তাহের মধ্যে এটি দিপকের দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা। এর আগে, মুম্বাই
থেকে বিমানে দিল্লিতে নামার পরপরই তাকে আটক করা হয়েছিল। নির্বাচনী তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর সময় ভোটার
তালিকায় কারচুপির অভিযোগ তুলে তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন।