বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
October 15, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

মদিনার আকাশে হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

Published: October 15, 2026 at 11:43 AM
মদিনার আকাশে হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

ইসলাম ধর্মের অন্যতম পবিত্র নগরী মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার ১৫ অক্টোবর জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি ‘এক্স’ (সাবেক টুইটার)-এ জানান, ‘মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, তারা ওই দিন সৌদি ভূখণ্ডে কোনো অভিযান চালাননি। তিনি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে, আজ সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো অভিযান চালানো হয়নি। মদিনায় হামলার বিষয়ে সৌদি শত্রুপক্ষের দাবি নির্লজ্জ ও প্রকাশ্য মিথ্যাচার। এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদি জোট জানিয়েছিল যে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়া পবিত্র মদিনা নগরীর একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। উল্লেখ্য, মদিনার ঐতিহাসিক মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রটি অন্যতম।