শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 16, 2026
October 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরো ৭৬ জন

Published: October 16, 2026 at 02:45 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরো ৭৬ জন


চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ১৬ জন নারীসহ ৩৫ জনকে জেলা হাসপাতালে, ১ জন পুরুষ রোগীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জন পুরুষ ও ১জন নারীকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে নতুন ৩৭ জন সাধারণ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৪৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জনসহ ৩৯ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ২৯ জন পরুষ ও ৪৮ জন নারীসহ ৭৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন পুরুষ ও ১ জন নারীসহ ৮ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ পুরুষ ও ১ জন নারীসহ ১৫ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ ও ২ জন নারীসহ ৫ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন পুরুষ ও ১ জন নারীসহ ৭ জন রোগী ভর্তি রয়েছেন।


প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে  জেলা হাসপাতালে ভর্তি হন ২ হাজার ২৮৫ জন, শিবগঞ্জে ১৩৫ জন, গোমস্তাপুরে ১০৩ জন, নাচোলে ৭২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৫ জন রোগী ভর্তি হন। জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬৮০ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৭৮৬ জন সাধারণ ডেঙ্গু রোগী।