সদর
উপজেলার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। একইসাথে উদ্ধার হয়েছে ১১কেজি ৮শ গ্রাম সাদা
রং এর গানপাওডার, ২টি
হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম। এসআরবি জানায়, গতকাল দিবাগত রাত সোয়া ২টার দিকে মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে এসআরবি-৫ রাজশাহীর বোম্ব
ডিস্পোজাল ইউনিটের সহায়তায় ওইসব বিস্ফোরক সামগ্রী উদ্ধার ও জব্দ করা
হয়। আজ দুপুরে এসআরবি-৫ এর পাঠানো
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম অভিযানটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও
কেউ আটক হয় নি। জব্দ
আলামতসমুহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় জমা করা হয়েছে।
উল্লেখ্য,
চলতি মাসে এর আগে এই
ইউনিয়নে আরও দু’দফা ককটেল
উদ্ধার করে
পুলিশ ও এসআরবি। এর
মধ্যে ২ অক্টোবর স্থানীয়
দুটি গ্রুপে উত্তেজনার মধ্যে অন্তত: ৩টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এক তরুনের কব্জি
উড়ে যায় ও অপর এক
যুবকের চোখ মারাত্মকভাবে জখম হয়। পরে পুলিশ ঘটনাস্থল একটি আমবাগান থেকে উদ্ধার করে ১১টি অবিস্ফারিত ককটেল। এরপর ১১ অক্টোবর ইউনিয়নের
একটি লেবু বাগানে গর্ত করে ৩টি বালতিতে পুঁতে রাখা ১৭টি ককটেল ওই বাগান প্রায়
৬ ঘন্টা ঘিরে রাখার পর উদ্ধার করে
পুলিশ ও এসআরবির বোম্ব
ডিসেপোজাল ইউনিট।