শনিবার ১০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 10, 2026
October 10, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

Published: October 10, 2026 at 11:16 AM
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার ১০ অক্টোবর দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় ধর্নায় বসার পর তাকে ও তার দলীয় সতীর্থদের আটক করা হয়। ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম ও বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এই বিক্ষোভের ডাক দেয়। বিরোধী দলগুলোর দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাসীন বিজেপি নির্বাচনি ফায়দা হাসিলের চেষ্টা করছে, যদিও নির্বাচন কমিশন ও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। পূর্বঘোষণা অনুযায়ী এই বিক্ষোভে যোগ দেওয়ার কথা ছিল মমতার। শনিবার সকালে দিল্লির সাউথ অ্যাভিনিউতে দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনসহ তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ধর্নায় বসেন মমতা। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেও তারা অবস্থান চালিয়ে যান। এরপরই দিল্লি পুলিশ তাদের হেফাজতে নেয়। সিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার দিনভর দিল্লিতে কঠোর নিরাপত্তা ও কড়াকড়ি আরোপ করা হয়। যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না দেওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে ব্যারিকেড ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এই আন্দোলন ঘিরে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ অনেক বিক্ষোভকারী ও নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।