শনিবার ১০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 10, 2026
October 10, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইরানের সাথে যুদ্ধ 'শীঘ্রই শেষ হবে: ট্রাম্প

Published: October 10, 2026 at 10:54 AM
ইরানের সাথে যুদ্ধ 'শীঘ্রই শেষ হবে: ট্রাম্প

ইরানের সাথে যুদ্ধ 'শীঘ্রই শেষ হবে' বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ "যেভাবেই হোক, খুব শীঘ্রই শেষ হবে।

খালিজ টাইমসের নিউজে আরও বলা হয়েছে, সংঘাত শুরুর পর থেকেই তিনি বারবার এই দাবি করে আসছেন। 'ইউএস র‍্যাপিড রেসপন্স'-এর এক্স (X) অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টকে বলতে দেখা যায় যে, এই যুদ্ধের সমাপ্তি ঘটবে "হয় যুদ্ধের মাধ্যমে, অথবা তারা আমাদের কাঙ্ক্ষিত চুক্তিতে স্বাক্ষর করবে-এবং ইরানের হাতে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হয় ইরান যু্দ্ধ। এরপর দফায় দফায় শান্তি আলোচনা, কখনও শীতল এভাবে সময় গড়িয়ে যাচ্ছে। কয়েক দফায় শাস্তিচুক্তির কাছাকাছি এসেও ভেস্তে গেছে। এমনকি পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক চুক্তি হলেও আশানূরূপ ফলাফল আসেনি। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি সংকটের কারণে জ্বালানি তেলের দাম আকাশচুম্বি হয়ে পড়েছে। যার প্রভাব সারাবিশ্বেই কমবেশি পড়েছে।যুদ্ধের আগে, এই সংকীর্ণ জলপথটি বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহন করত এবং এটি যুদ্ধের অন্যতম প্রধান চাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চলছে পাল্টাপাল্টি হামলা।