শনিবার ১০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 10, 2026
October 10, 2026
বিনোদন
বিনোদন

পরীমনি যেন পুরোনো দিনের রাজকন্যা

Published: October 10, 2026 at 10:32 AM
পরীমনি যেন পুরোনো দিনের রাজকন্যা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি মানেই নতুন লুকে চমক। এবার কালো পোশাকে ভিন্টেজ সাজে ধরা দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সোনালি-রুপালি কারুকাজ, নজরকাড়া গয়না আর রাজকীয় সাজে তার নতুন ছবিগুলো ঘিরে তৈরি হয়েছে আলোচনা। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে তাকে দেখা গেছে আভিজাত্যপূর্ণ কালো পোশাকে। পোশাকের হাতা ও ব্লাউজে সোনালি-রুপালি এমব্রয়ডারির কাজ তার সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। পরীমনির চুলে ছিল ক্লাসিক খোঁপা, তাতে মুক্তাখচিত হেয়ার পিন। গাঢ় মেরুন লিপস্টিক ও স্মোকি আই মেকআপে তার সাজে ফুটে উঠেছে পুরোনো দিনের গ্ল্যামারের ছাপ। কপালে মাংটিকা, গলায় পাথরের হার, কানে দুল আর হাতে সোনালি বালা- সব মিলিয়ে ভিন্টেজ লুকে নজর কেড়েছেন তিনি। ছবিগুলোর পেছনের আবহেও ছিল বিশেষ আয়োজন। প্রাচীন গ্রামোফোন ও উষ্ণ আলোর মধ্যে কখনো মিষ্টি হাসি, কখনো গভীর চাহনিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী। পুরো সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও নান্দনিকতার মিশেল। পরীমনির নতুন এই লুক ভক্তদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। তার পোশাক, সাজ ও ছবির নান্দনিকতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন অনেকে। এদিকে পরীমনি বর্তমানে রয়েছে চট্টগ্রামে। সেখানে কাজের ফাঁকে দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সঙ্গে আছে তার সন্তানেরাও। আজ শনিবার সকালে কোনো একটি বিচের সামনে বসে মেয়েকে নিয়ে ছবি দিয়ে গুড মর্নিং জানিয়েছেন ফেসবুকে।