শনিবার ১০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 10, 2026
October 10, 2026
বিনোদন
বিনোদন

জীবনের শ্রেষ্ঠ দিন কাবার সামনে দাঁড়িয়ে কেয়া পায়েল

Published: October 10, 2026 at 10:17 AM
জীবনের শ্রেষ্ঠ দিন কাবার সামনে দাঁড়িয়ে কেয়া পায়েল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ওমরাহ পালন করেছেন। পবিত্র নগরী মক্কায় গিয়ে ধর্মীয় এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। ওমরাহ পালনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে মুহূর্তটিকে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি পবিত্র কাবা শরিফের সামনে থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।  কেয়া পায়েলের এই পোস্টে ওমরাহ পালনের অভিজ্ঞতা এবং বিশেষ মুহূর্তের অনুভূতি উঠে এসেছে। ধর্মীয় এই সফরের স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেই ভিডিওটি প্রকাশ করেন তিনি। এদিকে, নিজের পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বানও জানিয়েছেন অভিনেত্রী। অন্যকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়ে সতর্ক করে তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে। মন্তব্যের শেষাংশে কেয়া পায়েল আরও বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন। অভিনেত্রীর এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রে সংযত ও শ্রদ্ধাশীল থাকার বার্তা উঠে এসেছে। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া কেয়া পায়েল নিয়মিতই নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এবার ওমরাহ পালনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে নিজের জীবনের একটি বিশেষ মুহূর্ত ভক্তদের সামনে তুলে ধরলেন তিনি