সোমবার ০৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 05, 2026
October 05, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

স্পেনে আগাম নির্বাচনের ডাক দিলেন প্রধানমন্ত্রী সানচেজ

Published: October 05, 2026 at 01:00 PM
স্পেনে আগাম নির্বাচনের ডাক দিলেন প্রধানমন্ত্রী সানচেজ

 


স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ২০২৭ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা এক বছর আগেই অনুষ্ঠিত হবে। আগামী ২৯ নভেম্বর ভোট হবে। রয়টার্স জানায়, সাপ্তাহিক ছুটির দিনে ঘনিষ্ঠ পরামর্শদাতাদের সঙ্গে বৈঠকের পর মাদ্রিদের মনক্লোয়া প্রাসাদে দেওয়া এক বিবৃতিতে সানচেজ এ ঘোষণা দেন। সানচেজ বলেন, স্পেনের মানুষ এখন তাদের দেশের ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। গত শুক্রবার সংসদে সানচেজের সংখ্যালঘু সরকার বড় ধরনের ধাক্কা খাওয়ার পর আগাম নির্বাচনের ঘোষণা এলো। সেদিন আবাসন সংকট মোকাবেলায় সরকারের নেওয়া কয়েকটি পদক্ষেপ সংসদ সদস্যরা প্রত্যাখ্যান করেন।