মশাবাহিত
ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায়
সারা দেশে আরো ৯ জনের মৃত্যু
হয়েছে। এ নিয়ে চলতি
বছর ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হলো। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, গতকাল সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের
বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯০২
জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি
বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৩৬০
জনে। গত ২৪ ঘণ্টায়
হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৯৮৮
জন।