বিমানবন্দরের
নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
এম. রশিদুজ্জামান মিল্লাত। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন তিনি। অন্যদিকে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে
দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী। আজ ঢাকার হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।