দেশের
বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে
সর্বোচ্চ ১ হাজার ৬৯১
টাকা কমেছে। এর ফলে নতুন
মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক
ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯
হাজার ৮১ টাকা। আজ
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড
প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।