ইউক্রেনের
রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর রাশিয়ার হামলা জোরদারের মধ্যে এবার শহরের দ্বিতীয় বড় সেতু ‘নর্থ
ব্রিজে’ হামলার ঘটনা ঘটেছে। আজ সকালে সেতুটিতে
রুশ হামলার কথা জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। বিবিসির খবরে ক্লিচকো জানান, হামলায় নর্থ ব্রিজের সড়কের ওপরের অংশ এবং ট্রলিবাস চলাচলের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর সেতুটিতে যান
চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার
থেকে কিয়েভের ‘সাউথ ব্রিজে’ একাধিকবার রুশ ড্রোন হামলার ঘটনা ঘটে।