বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রজনীকান্তের তারকাখ্যাতি ও দাপটের প্রশংসায় আল্লু অর্জুন চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত স্বাস্থ্য সচিবের জেলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন : চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর ডেঙ্গু রোগি ৩ হাজার ছুঁইছুঁই টাইগার, সালমান ছাড়াও বিশ্নোই গ্যাংয়ের নিশানায় যেসব তারকা ইয়েমেনে ৭৫ দিনে নিহত ১ হাজার ৫৭৪ জন মিমির বিয়ের জল্পনায় মজেছে টালিপাড়া প্রথম সপ্তাহেই ৫৭৭ কোটি রুপি আয় করে ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’
Printed on: October 22, 2026
October 01, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

Published: October 01, 2026 at 02:37 PM
শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। 


র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেনসহ অন্যরা। 


সভায় প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।