গোমস্তাপুরে একটি চুরির ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ফুটবল মাঠ এলাকার মৃত হরিপদ সাহার ছেলে শ্রী উজ্জল কুমার সাহা। অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, গত ১৯ মে দিবাগত রাতে রহনপুর পৌরসভার অন্তর্গত কাঠিহারপাড়া প্রসাদপুর গ্রামে একটি বাড়িতে ঘরের ভেন্টিলেটর ভেঙে ও জানালার একটি পাল্লা খুলে স্বর্ণ ও চাঁদির অলংকার, নগদ টাকাসহ দুটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়। রুজুকৃত চুরি মামলার তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতীয়মান হওয়ায় মামলার ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দিগ্ধ পুলিশ হেফাজতে (রিমান্ড) থাকা মো. আরিফুল ইসলাম ভটা ও সাকিবকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মামলার ঘটনায় চুরি হওয়া স্বর্ণালংকার চৌডালা বাজারে শাহ জুয়েলার্সের কাছে বিক্রি করেছে। রিমান্ডে থাকা আসামিদ্বয়ের দেয়া তথ্যমতে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেকের নেতৃত্বে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই জুয়েলার্সের মালিক শ্রী উজ্জল কুমার সাহাকে আটক করে। এরপর তার হেফাজত হতে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
গোমস্তাপুরে চুরির ঘটনায় আটক ১
নবাবগঞ্জ সরকারি কলেজের একাদশের শিক্ষার্থীদের রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নেপালে ফের ভূমিধসে ৩০ জন নিহত; বিপাকে পর্যটক ও ট্রেকাররা
চাঁপাইনবাবগঞ্জে দেখা মিলল বিরল হীরামন পাখির
৭ অক্টোবরের পর মুক্তিযোদ্ধার গেজেটভুক্তির আবেদন নয়
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭৮
২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
নাচোলে আরিফুল ইসলাম কলেজের উদ্বোধন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
Oct 01, 2026
শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
Oct 01, 2026
চাঁপাইনবাবগঞ্জে দেখা মিলল বিরল হীরামন পাখির
Oct 01, 2026