বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ১২১ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, দুই বাড়িতে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তিদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১ রাত বাড়লেই পায়ে ব্যথা বাড়ে মেনে চলুন ৩ নিয়ম সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিতে কঠিন শর্ত ওলিসের পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
Printed on: September 30, 2026
September 30, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভারতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

Published: September 30, 2026 at 11:58 AM
ভারতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের যুক্তরাষ্ট্র মিশনগুলোর প্রধান ও মার্কিন রাষ্ট্রদূতদের নিয়ে এক উচ্চপর্যায়ের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এই আন্তর্জাতিক সম্মেলন বা আঞ্চলিক বৈঠকের আয়োজন করেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) আওতাভুক্ত ১১টি দেশে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক অগ্রাধিকার বিষয়গুলো পর্যালোচনা এবং পারস্পরিক কূটনৈতিক সমন্বয় জোরদার করতে এই বৈঠকে অংশ নেন। ভারতে দায়িত্বপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সহকর্মীদের স্বাগত জানিয়ে লিখেছেন, আমাদের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের সব রাষ্ট্রদূতকে ভারতে একসঙ্গে পেয়ে চমৎকার লাগছে! সম্মেলন চলাকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পরবর্তী সময়ে তিনি এক্স-এ এক পোস্টে জানান, ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর আয়োজিত রাষ্ট্রদূতদের আঞ্চলিক কনফারেন্সে তিনি ভার্চুয়ালি অংশ নিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানে দায়িত্বরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত। এই প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে গর্বের সঙ্গে ভূমিকা রাখছেন।এর আগে সোমবার ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রদূত সার্জিও গোর অমৃতসরের পবিত্র শিখ উপাসনালয় ‘স্বর্ণ মন্দির’ পরিদর্শন করে শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ মিউজিয়াম ঘুরে দেখেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সফরের ছবি শেয়ার করে গোর এই অভিজ্ঞতাকে স্মরণীয় হিসেবে বর্ণনা করেন ও উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকেই সার্জিও গোর দেশটির বিভিন্ন স্থান সফর করছেন, যার অংশ হিসেবে তিনি অমৃতসরে যান। এর আগে তিনি জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এবং লাদাখের লেহ অঞ্চলে সফর সম্পন্ন করেন। রাজস্থান সফরকালে মার্কিন রাষ্ট্রদূত ভারত ও যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ দ্বিপক্ষীয় সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস ২০২৬’ ও বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তির’ দ্বিতীয় সংস্করণ সরেজমিনে প্রত্যক্ষ করেন। মহড়াস্থলে পৌঁছে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সর্ববৃহৎ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা মহড়া দেখার জন্য তিনি রাজস্থানের মহাজন ফিল্ড ফাইরিং রেঞ্জে পৌঁছেছেন এবং দুই দেশের সেনাদের পাশাপাশি প্রশিক্ষণ নিতে দেখতে উন্মুখ। মহড়া পর্যবেক্ষণ শেষে তিনি জানান, মহাজন ফিল্ড ফাইরিং রেঞ্জে মার্কিন ও ভারতীয় সামরিক বাহিনীর যৌথ প্রশিক্ষণ কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব, আস্থা, প্রস্তুতি, আন্তঃকার্যক্ষমতা ও যৌথ উদ্দেশ্যকে আরও মজবুত ও সুদৃঢ় করবে।

সূত্র: এএনআই